1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ময়মনসিংহের ১০ উপজেলায় বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ আয়োজিত প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব চেক হস্তান্তর করেন।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রকল্পগুলো বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের আওতাভুক্ত।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের উন্নয়নের চিত্র আরও দৃশ্যমান হবে। খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার কাজ করছে। আগামী চার বছরে এসব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় করতে হবে। প্রকল্পের বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আরও বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান।

শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণসহ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার কাজ করবে। এ ক্ষেত্রে নাগরিকদের সচেতন থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী,আইনজীবী, বিভিন্ন উপজেলা থেকে আসা উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews