বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র এবং গোপালগঞ্জে কার্যালয়ে হামলার ঘটনার পর দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) এই নির্দেশ দিয়ে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ১৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে চিঠিতে। কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, যানবাহন-বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা-সংঘর্ষের মধ্যে বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।
এসব ঘটনায় সরকারের তরফে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নাম আসছে। পুলিশের পক্ষ থেকে এ দলটির কর্মসূচি ঘিরে সহিংতার কথা বলা হয়েছে।
শনিবার রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্র, ভূমি অফিস ও নগর ভবন, গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং পাবনায় ছাত্রদলের মিছিলে হামলার খবর এসেছে। রোববার বেড়া থানায় ককটেল নিক্ষেপ করা হয়। শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন।
এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ নিরাপত্তা জোরদার করার জন্য ১৫টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিল।
যেসব কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
এছাড়া রয়েছে আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি, সিপিজিসিবিএল, নওপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল ও আরএনপিএল।
বিপিডিবির পৃথক নির্দেশনা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (বিপিডিবি) তাদের আওতাধীন বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও গুদামসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে।
বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত নির্দেশনায় দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।
বিদ্যুৎ স্থাপনাগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের পরিচয় যাচাই, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত আগের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
রাজশাহীতে হামলা, গোপালগঞ্জে সতর্কতা
শুক্র ও শনিবার রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় দিনের হামলায় আগুন ধরে যায়। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
পরপর দুই দিনের হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।
রোববার ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কথা বলেছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাজনৈতিক কারণে বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পুরো গোপালগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করে ওজোপাডিকো।
রাজনৈতিক কর্মসূচির সময় বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলা না করার অনুরোধ জানায় কোম্পানিটি।
ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানিয়েছিলেন, গত ১৯ নভেম্বর তার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে হামলার আশঙ্কায় কর্মীরা বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

