হুথিরা আলোচনার টেবিলে এলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
হুথি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় রাজি হলে ইয়েমেন যুদ্ধ 'আগামীকালই' শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে বিদ্রোহীদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে যতদিন প্রয়োজন, জোট ততদিন পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-মালিকি জানান, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেন হচ্ছে রিয়াদের একটি 'রেড লাইন'। হুথিরা এই বন্দরনগরীতে আঘাত হানার সীমার মধ্যে পৌঁছে যাওয়ায় শহরটি রক্ষায় জোট বাহিনী "যা কিছু প্রয়োজন তা-ই করবে" বলে তিনি সতর্ক করে দেন।
বৃহত্তর ইরান যুদ্ধের প্রেক্ষাপটে, নতুন করে তীব্র আকার ধারণ করা এই সংঘাত এখন ভয়াবহ এক রণাঙ্গনে পরিণত হয়েছে। এতে ইয়েমেনে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; অন্যদিকে সৌদি আরবও রিয়াদের অফিস টাওয়ার ব্লকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হুথিদের এই হামলা এবং লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ-চলাচল ব্যাহত হওয়ার ঘটনা— বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং 'ওয়ার্ল্ড এক্সপো ২০৩০'-এর মতো বড় আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।
নিরবচ্ছিন্ন সামরিক সহায়তা
চলতি মাসের শুরুর দিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এই যুদ্ধ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে—এমন প্রস্তুতি নিয়েই এগোচ্ছে রিয়াদ।
সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারের প্রাথমিক লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা দখলে নেওয়ার। কিন্তু, হুথিরা এই অভিযানকে কার্যত গুঁড়িয়ে দেয়। উল্টো হুথিদের অগ্রযাত্রার মুখে সরকারি বাহিনীর প্রচেষ্টা এখন নিজেদের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন রক্ষা করা এবং হুথিদের অবরোধে থাকা অপর শহর তাইজ-কে মুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
এমন প্রেক্ষাপটে, জেনারেল আল-মালিকি বলেন, "(ইয়েমেনে) রাজনৈতিক সমাধানই সর্বোত্তম সমাধান। তবে ইয়েমেনি সরকারকে তাদের লক্ষ্য অর্জনে আমাদের অবশ্যই সহায়তা করতে হবে।" জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "হুথিরা যদি ইয়েমেন সরকারের সাথে শান্তির রোডম্যাপে এগোনোর সিদ্ধান্ত নেয়, তবে যুদ্ধ… আগামীকালই শেষ হতে পারে।"
তবে সেই মুহূর্ত আসার আগ পর্যন্ত গোষ্ঠীটির ওপর সামরিক চাপ প্রয়োগ করে তাদের আচরণ পরিবর্তনে বাধ্য করতে জোট সামরিক শক্তির ওপরই নির্ভর করবে বলে জানান মালিকি। তিনি বলেন, সৌদি কোয়ালিশন স্থলভাগে থাকা ইয়েমেনি সেনা ইউনিটগুলোকে দিনরাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিমান সহায়তা দিয়ে যাচ্ছে এবং সৌদি শহরগুলোর জন্য হুমকি সৃষ্টিকারী হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস করছে। তাঁর ভাষায়, "আমরা থিয়েটার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (টিবিএম), ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লঞ্চার) এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ অকেজো ও ধ্বংস করার লক্ষ্য অর্জন করছি।"
অন্যদিকে, হুথিদের দাবি হলো—সৌদি আরবকে অবশ্যই ইয়েমেন সরকারকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। একইসঙ্গে ইয়েমেনের বিমান ও সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
বাংলাদেশ জার্নাল/জেডএইচ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

