1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, গরমিলের নানা অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে অনিয়মের অভিযোগে টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিয়ম, বায়োমেট্রিক হাজিরায় অসংগতি, ওষুধ বিতরণে অস্বচ্ছতা এবং প্যাথলজি বিভাগে ৮ শতাধিক টেস্ট কিটের হিসাবের গরমিলের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন বিভাগে আকস্মিক তদারকি চালায়।

অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি যাচাই করতে গিয়ে প্রায় ৭০ শতাংশ চিকিৎসককে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থায়ও অসংগতি পাওয়া গেছে। চিকিৎসকদের ইচ্ছামতো আসা-যাওয়ার অভিযোগও খতিয়ে দেখছে দুদক।

হাসপাতালের ফার্মেসি বিভাগেও পাওয়া গেছে অনিয়মের চিত্র। রোগীদের ওষুধ দেওয়ার স্লিপে সংশ্লিষ্ট চিকিৎসকের সিল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকায় ওষুধ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযান সূত্রে জানা গেছে।

তবে সবচেয়ে বড় হিসাবের গরমিল ধরা পড়ে প্যাথলজি বিভাগে। অভিযানে টেস্ট কিটের মজুত ও ব্যবহারের হিসাব যাচাই করে ব্যাপক অসংগতি পাওয়া যায়। হিসাব অনুযায়ী ১ হাজার ২৫০টি কিট থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় মাত্র ৩৪৮টি। ব্যবহৃত কিটের হিসাবসহ নথিপত্র পর্যালোচনায় ৮ শতাধিক কিটের গরমিলের বিষয়টি উঠে আসে।

অভিযান শেষে দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন বলেন, দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন বিভাগ তদারকি করা হয়েছে। চিকিৎসকদের অনুপস্থিতি, বায়োমেট্রিক হাজিরার অসংগতি, ওষুধ বিতরণের স্লিপে রেজিস্ট্রেশন নম্বর না থাকা এবং প্যাথলজি বিভাগে ৮ শতাধিক টেস্ট কিটের হিসাবের গরমিলের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বিষয়গুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে দুদকের সহকারী পরিচালক তারিকুর রহমান ও সহকারী পরিচালক সানজিদা আক্তার শিলা উপস্থিত ছিলেন।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন অনিয়মের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, দুদকের এই অভিযানের পর দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews