যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে
বাংলাদেশ
প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া এলাকায় দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এর আগে বেলা ১১টার দিকে কালিয়ায় পৌঁছে রিজভী পৌরসভার চাঁদপুর কবরস্থানে গিয়ে হামলায় নিহত কালিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন। পরে বড় কালিয়ায় নিহত উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গত বুধবার বিকেলে কালিয়ার বেন্দারচর এলাকায় বিএনপির নেতা-কর্মীদের একটি শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এতে আহত তিনজনের মধ্যে শাহিনুর ইসলাম ও সোহেল রানা খুলনায় নেওয়ার পথে মারা যান।
ওই ঘটনার নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন তারেক রহমান। কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করিয়ে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন এবং সোহেল রানা ও শাহিনুর ইসলাম এর নির্মম শিকার হয়েছেন।
হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, তেমনি জড়িতদের বিচারও হবে।
এ সময় তাঁর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে শাহিনুর ও সোহেল রানার মরদেহ কালিয়ায় এনে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কোনো মামলা না হলেও দুজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

