1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

‘যাপিত জীবন’ সিনেমার ট্রেইলার প্রকাশ, মুক্তি ২০ নভেম্বর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



‘যাপিত জীবন’ সিনেমার ট্রেইলার প্রকাশ, মুক্তি ২০ নভেম্বর

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে পারিবারিক গল্প নিয়ে নির্মিত ‘যাপিত জীবন’ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বিনোদন

বিনোদন প্রতিবেদক


মুক্তির অপেক্ষায় থাকা দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমি এবং পারিবারিক গল্প নিয়ে তৈরি সিনেমা ‘যাপিত জীবন’-এর ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রোববার ১ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ করা হয়েছে। এতে পরিবার, ভাষা আন্দোলনের আগের পটভূমি ও প্রেমের দৃশ্য ফুটে উঠেছে।

এর আগে গত বৃহস্পতিবার সিনেমাটির প্রথম গান ‘এভাবে আমায় কাঁদিয়ো না’ প্রকাশ করা হয়।

চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ২০২৪ সালের নভেম্বরে ছাড়পত্র পেয়েছে ‘যাপিত জীবন’ সিনেমাটি। আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ৬০ লাখ টাকা সরকারি অনুদানের এ সিনেমা পরিচালনা করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। গণমাধ্যমকে তিনি বলেন, “অন্য সিনেমাতে আমি শুধুই একজন অভিনেত্রী, কিন্তু এটি আমাদের নিজস্ব প্রডাকশন হওয়ায় সব বিষয়ের সঙ্গেই যুক্ত থাকতে হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে আমরা ২০ দিন শুটিং করেছি। সেখানে আবেগ আর আনন্দের নানা মুহূর্ত তৈরি হয়েছিল।”

বাবার পরিচালনায় এ সিনেমায় কাজ করা নিয়ে তিনি বলেন, “বাবার সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। আবার কখনো একসঙ্গে কাজ করব কি না জানি না, তাই এটি আমার সারা জীবনের জন্য একটি অন্যতম স্মৃতি ও ইতিহাস হয়ে থাকবে।”

সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। আফসানা ও সোবহান চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।

আফজাল হোসেন বলেন, “অত্যন্ত পারিবারিক আবহে সিনেমাটির কাজ সম্পন্ন হয়েছে। পারিবারিক একটি গল্প। কাজ করে ভীষণ ভালো লাগছে। সবকিছু দারুণভাবে এগোচ্ছে। আমার বিশ্বাস খুব ভালো একটা নির্মাণ যাপিত জীবন।”

সিনেমায় আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সমাপ্তি ও ডলি জহুর।

সিনেমার চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews