1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

রৌমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


রৌমারীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষি অফিস আয়োজিত এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে তিন প্রকার উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ, রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসেম,জিয়াউর রহমান জিয়া, বাবুল আক্তারসহ প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে আবাদ ও উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে উপজেলায় ৫ হাজার২শত ৩০টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা, চিনাবাদাম ১০ কেজি, অড়হড় বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রতিটি কৃষকের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফা হাসান ইমাম বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্ম নির্ভরশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews