1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মন্ত্রীর মা ও ভগ্নীপতি গ্রেফতার ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: ডা. শাহাদাত ইন্টারনেট ছাড়াই ভাইরাসের জিনোম বিশ্লেষণ করবে আইসিডিডিআর,বির সফটওয়্যার ‘যেসব সাংবাদিক-বুদ্ধিজীবী আ.লীগের পক্ষ নেবে তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে’ পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার বিদেশি বিনিয়োগ আনলে প্রণোদনা কারা পাবেন Watch: Match of the Day বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাজার নিয়ন্ত্রণে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, গরমিলের নানা অভিযোগ বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ, কর্মী আহত

ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে: ডা. শাহাদাত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, সকল ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রাজপথে থাকবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।

তিনি রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর সিরাজুদ্দৌলা রোডের দিদার মার্কেট চত্বরে নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম আমি কাছ থেকে দেখেছি। অনেক নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা রাজপথ ছেড়ে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি, বরং কারাবরণ করেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরাও নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন।

ডা. শাহাদাত বলেন, আজকের এই কর্মসূচিতে তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় ও সংগঠিত ভূমিকা রেখেছে। আমি পুরো শহর ঘুরে এখানে এসেছি। আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছোট ছোট মাসুম শিশুসহ নিরীহ মানুষের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আড়াল করে বা অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতের ত্যাগ, সংগ্রাম ও সহযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। যারা দলের জন্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তাঁদের স্মরণ করতে হবে এবং তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন নেতৃত্বে প্রতিবাদ মিছিল দিদার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চন্দনপুরা, নবাব সিরাজউদ্দৌলা রেড় হয়ে প্যারেড মাঠের সামনে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী মিটু, সালাউদ্দিন কায়সার লাবু, ইকবাল হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইদ্রিস আলী, ইউনুছ চৌধুরী হাকিম, জাকির হোসেন, ফরিদুল হক লিটন, ওয়ার্ড বিএনপির এস এম মুফিজ উল্লাহ, হাজী মোহাম্মদ ইমরান উদ্দিন, সৈয়দ আবুল বশর, মহিউদ্দিন মিজান, মনজুর কাদের, জাহেদুল হক জাকু, আরিফুল হক ডিউক, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক একরামুল হক ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, অঙ্গসংগঠনের নেতা গোলজার হোসেন, লিয়াকত আলী, আবদুল জলিল, আলিফ উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, এন মোহাম্মদ রিমন, নিয়াজ মোরশেদ, সালাউদ্দিন কাদের আসাদ, মোবারক বিন নাহিদ, এম এইচ টিটু সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews