1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

লিটনের ছয় ক্যাচের রেকর্ড, তাসকিন-হাসানের দাপটে চাপে দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



লিটনের ছয় ক্যাচের রেকর্ড, তাসকিন-হাসানের দাপটে চাপে দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে লিটন কুমার দাসের রেকর্ড গড়া ছয় ক্যাচ এবং তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে।

খেলা

ক্রীড়া ডেস্ক


জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে লিটন কুমার দাসের রেকর্ড গড়া ছয় ক্যাচ এবং তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। ৪০০ রানে প্রথম ইনিংস শেষ করা বাংলাদেশের বিপক্ষে ৯০ ওভারে ৩৮৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।

দিনের শুরুতে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ২০২ রানের জুটি ভাঙার পর বাংলাদেশের লক্ষ্য ছিল দ্রুত প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেওয়া। তবে শুরুতে সেই পরিকল্পনায় কিছুটা বাধা হয়ে দাঁড়ান টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুইবার জীবন পাওয়া রিকেলটন ১০১ বলে নিজের পঞ্চাশ পূর্ণ করেন। বাংলাদেশের বিপক্ষে এটি তাঁর প্রথম অর্ধশতক। বাভুমাও ১০৫ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। পায়ের সমস্যায় ভুগতে থাকা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক দ্বিতীয় নতুন বল নেওয়ার পরপরই মাঠ ছেড়ে যান।

দিনের শুরুতেই অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। চোটের কারণে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয় আগের দিনের সফলতম বোলার হাসান মাহমুদকে। তাঁর টেনিস এলবো সমস্যার কারণে বোলিং চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে অবশ্য মাঠে ফিরে আসেন তিনি। এদিকে পুরোনো বলে স্পিনাররা রান আটকে রাখার চেষ্টা করেন। মেহেদী হাসান মিরাজের বলে ৩০ রানে জীবন পান রিকেলটন। শর্ট কাভারে ক্যাচ নিতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম।

৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল নেওয়ার আগে আরও তিন ওভার স্পিন করান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন বল হাতে পেয়েই আক্রমণে ফেরেন তাসকিন আহমেদ। তাঁর বলে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন ভিয়ান মুল্ডার। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাটের অগ্রভাগে স্পর্শ করান তিনি। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। পরের ওভারেই মার্কো ইয়ানসেনকে কট বিহাইন্ড করেন তাসকিন। ৮ বলে ৮ রান করে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপর হাসান মাহমুদের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন সাইমন হার্মার। মাত্র ছয় ওভারের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। এই তিনটি ক্যাচই নেন লিটন। এর আগে ইয়ানসেনের ক্যাচটি ছিল তাঁর পঞ্চম। হার্মারের ক্যাচ ধরে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছয় ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন লিটন। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে বদলি কিপার হিসেবে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন ইমরুল কায়েস। কিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ সাত ক্যাচের রেকর্ড ছুঁতে লিটনের প্রয়োজন ছিল আর একটি ক্যাচ।

তবে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির পাশাপাশি উদ্বেগও ছিল। রাবাদার ফিরতি ক্যাচ নিতে গিয়ে পড়ে যান হাসান মাহমুদ। ওভার শেষ করে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে ৫৫ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নেন রিকেলটন। ৯০ ওভার শেষে ৭ উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের চেয়ে এখনো ১৪ রান পিছিয়ে তারা।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews