1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

নভেম্বরের ২৮ দিনেই রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


চলতি নভেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৯৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (১ জুলাই থেকে ২৮ নভেম্বর) দেশে মোট ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮ শতাংশ।

প্রবাসী আয়ের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে। নভেম্বরের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

এর আগে সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা।

এ ছাড়া গত সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার, আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার এবং চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews