1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Spain election live: Mass turnout in pivotal vote with far right in sight of power সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক চট্টগ্রামে ‘অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত হুথিরা আলোচনার টেবিলে এলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে থানার আইডি থেকে আ.লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’ Scotland well beaten by Argentina in Nations Championship বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

চট্টগ্রামে ‘অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


বাংলাদেশ ও ভারতের চিকিৎসকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং বিশেষায়িত চিকিৎসাসেবায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সিএমই (CME) ও ক্লিনিক্যাল নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম ‘অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬ – চেন্নাই-চট্টগ্রাম’। গত ২৭ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে ভারতের চেন্নাইয়ের তেনাম্পেটস্থ অ্যাপোলো স্পেশালিটি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।

​“কানেক্টিং গ্লোবাল এক্সপার্টাইজ, অ্যাডভান্সিং ক্লিনিক্যাল এক্সিলেন্স” (বৈশ্বিক দক্ষতার সংযোগ, ক্লিনিক্যাল উৎকর্ষের অগ্রযাত্রা) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান চিকিৎসক, বিশেষজ্ঞ এবং স্বাস্থ্যখাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, ডা. আলী আসগর চৌধুরীসহ চট্টগ্রামের জ্যেষ্ঠ চিকিৎসক ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

​অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এই আয়োজনে অংশ নেন। তাঁরা হলেন সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. পি. ভেঙ্কট, মেডিকেল অনকোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জেহরান সাইপিল্লাই এবং ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডা. আশা রেড্ডি। আলোচনায় তাঁরা ক্যান্সার চিকিৎসার আধুনিক অগ্রগতি, মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসাপদ্ধতি এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সময়োপযোগী চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।

​নভেম্বর মাসের ক্যান্সার সচেতনতা কর্মসূচির (November Cancer Awareness Initiative) সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানে “আর্লি ডিটেকশন, টাইমলি ডায়াগনসিস, বেটার আউটকামস” (প্রাথমিক শনাক্তকরণ, সময়মতো রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসা ফল) বার্তাটি বিশেষভাবে প্রচার করা হয়। এতে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং সঠিক বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

​অনুষ্ঠানে চেন্নাইয়ের অ্যাপোলো স্পেশালিটি হাসপাতালের রিজিওনাল হেড রাগিল রঘুনাথ বলেন, “অ্যাপোলো অনকোলজি কানেক্ট ২০২৬ বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধিতে আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্লিনিক্যাল জ্ঞান বিনিময়, দীর্ঘমেয়াদী পেশাগত সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশের চিকিৎসকদের জন্য অ্যাপোলোতে বিশেষায়িত প্রশিক্ষণ, ক্লিনিক্যাল অবজারভারশিপ ও রোবোটিক সার্জারির মতো অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা।”



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews