1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

তেলাপোকায় ভরা কারখানায় তৈরি হচ্ছিল নাটোরের কাঁচাগোল্লা, মালিকের কারাদণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত


নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পেয়েছে আদালত। এ সময় কারখানায় প্রচুর তেলাপোকা, মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাদ্যপণ্যসহ নানা অনিয়ম দেখতে পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় জয়কালিবাড়ি দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে (৫০) এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। অভিযানে আনুমানিক চার মণ কাঁচাগোল্লা জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরির পাশাপাশি সংরক্ষণের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন। খাদ্যপণ্যের আশপাশে তেলাপোকার উপস্থিতি এবং মেঝেতে উন্মুক্ত অবস্থায় খাবার পড়ে থাকতে দেখা যায়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংস এবং কারখানাটি সিলগালা করা হয়। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ কুন্ডু একই এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে।

বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়াল পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পলাশ কুমার বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন করছেন। আমরা চাই, এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, নাটোর সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী মো. বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews